Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

মানুষ মূলত দুইভাবে চালিত হয়। একটি হচ্ছে অহং চালিত (ego driven), আরেকটি হলো আত্না চালিত(soul driven)। বিশৃঙ্খল এই সময়ে মানুষের জন্য নির্ধারন করা কঠিন হয়ে ওঠে কোনটি অহং চালিত চিন্তা আর কোনটিই বা আত্না চালিত চিন্তা।Ego driven চিন্তা সব সময় ভয় থেকে আসে, নিয়ন্ত্রণ করার তাড়না থেকে আসে এবং অন্যের চোখে নিজেকে ভালো দেখানোর অভিপ্রায়ে আসে। অন্যদিকে Soul driven চিন্তা সব সময় ভালোবাসা থেকে আসে, মনের গভীরের প্রশান্তি থেকে আসে, আর আসে অন্যদেরকে সহযোগিতা করার বাসনায়। যারা অহং বা ইগো চালিত তাদের মধ্যে বেশীরভাগ সময় এক ধরণের উদ্বেগ(feel tensed) কাজ করে। অন্যদিকে যারা আত্না চালিত তাদের মধ্যে বেশীরভাগ সময় প্রশান্তি (feel calm) কাজ করে। মানুষ আসলে এই দুই অবস্থার মধ্যে উঠা নামা করে প্রতিনিয়ত। যারা কেবলমাত্র আত্নায় চালিত হতে পেরেছেন সেইসব সাধুগণ অনেক সাধনায় সেই ধাপে পৌঁছেছেন। বিষয়টা আরেকটু বিশদভাবে ব্যাখ্যা করলে আরও সহজে বুঝতে পারা যাবে।
অহংকার-চালিত চিন্তায় মানুষের মধ্যে কিছু প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
১) ভয় ও অভাব ( Fear & Lack): সব সময় এক ধরনের কমতি ও ভয় কাজ করে। উদাহরণস্বরূপ “আমি যথেষ্ট/যোগ্য নই”, “আমার যথেষ্ট নেই”।
২) অপরের প্রশংসা খোঁজা(Seeking Validation): সব সময় অন্যদের থেকে প্রশংসা খোঁজার তাড়না কাজ করে।
৩) নিয়ন্ত্রণ (Control): সব সময় সবকিছু নিজের মতো করে চালাতে চায়।
৪) তুলনা (Comparison): অন্যের সাথে সব সময় তুলনা করে। যার ফলে অনেক সময় অন্যের থেকে নিজেকে সেরা হিসেবে দেখে আকাশে উড়তে থাকে আবার অনেক সময় অন্যের থেকে নিজেকে খারাপ অবস্থানে দেখে বিষণ্ণতায় ভোগে।
আত্মা-চালিত চিন্তায় মানুষের মধ্যে একইভাবে কিছু প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
১) ভালোবাসা এবং প্রাচুর্য (Love and Abundance): এ অবস্থায় মানুষের মধ্যে সন্তুষ্টি লক্ষ্য করা যায়। এক্ষেত্রে সবার জন্য যথেষ্ট আছে এরকম মানসিকতা প্রতিফলিত হয়।
২) ভিতরের শান্তি (Inner Peace): বাইরে থেকে/অপরের স্বীকৃতির উপর এই শান্তিভাব নির্ভর করেনা।
৩) গ্রহণ করা (Acceptance): কোন কিছুতে জোর জবরদস্তি না করে স্বাভাবিকভাবেই গ্রহণ করে/মেনে নিতে দেখা যায়।
৪) সহযোগিতা (Compassion): সব সময় এক ধরনের সহায়তামূলক মনোভাব খেয়াল করা যায়।
আমাদের মনে যখন ভয়, লোভ, রাগ কিংবা তাড়াহুড়ো কাজ করে তখন বুঝতে হবে আমরা আসলে ইগো দিয়ে চালিত হচ্ছি। একইভাবে যখন আমাদের মন আনন্দে ভাসে, ধৈর্য আসে কিংবা সবকিছু মিলিয়ে হালকা লাগে তখন বুঝতে হবে আমরা সেক্ষেত্রে আত্না দিয়ে পরিচালিত হচ্ছি। জীবনের যেকোন সময়ে আমরা যদি আমাদের ভেতরের অবস্থাটা যাচাই (check) করে নিই তাহলে দেখা যাবে জীবনটা অনেক সহজ ও সুন্দর হয়ে উঠছে।