Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

ধর্মের নামে কৌশলে ঘৃণা শিখেছি
বুকে বয়ে বেড়াই তীব্র ঘৃণার বীজ
ছড়িয়ে ছিটিয়ে বপন করে যাই
রোপন করে চলি ছোট চারাগাছ
গাছেরা বড় হয়ে মহীরুহ হয়ে ওঠে
নিজেকে ছাড়িয়ে যায় একসময়
আদিগন্তে মাথা উঁচিয়ে অস্তিত্বের-
জানান দিয়ে চলে ক্রমাগত, অবিরত।
ঘৃণার অনলে পুড়ে যাই আমি, তুমিও
হারিয়ে ফেলি সমস্ত আবেগের বোধ
শুদ্ধ হতে চেয়ে নাকচ করেছি সব
বর্জন করেছি যত জাগতিক অনুভব
ক্রমাগত ঘৃণার বোঝা বেড়েই যাচ্ছে
অতল পাতাল ফুঁড়ে নুয়ে চলেছি
পাঁজর ভেঙ্গে প্রেম খুঁজে পাইনা আর
একরাশ আতংক আর ক্ষোভের শিখা
তিরতির করে জ্বলে চলেছে মায়ার চিতা।
এতটুকু, অল্পটুকু ভালোবাসার জন্য
তীব্র হাহাকার বাজে, অবহেলায় ভুগে
একাকী খা খা মাঠ ফেটে চৌচির,
ধোঁয়াশায় দোলে অশরীরী মানব শরীর।
যত সংশয়, যত অন্ধ আবেগ পুষে
তিলে তিলে ক্ষয় হয় কত প্রাণ।
দিকে দিকে কেবল ঘৃণার হয়েছে জয়।
#কবিতা ২৭/০৬/২০২১