Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

আধুনিকতার দিকে ধেয়ে চলে
মাঝপথে কেউ কেউ থেমে যায়
হয়তো মনে তাদের এগিয়ে-
যাওয়ার ইচ্ছেগুলো ঘুরপাক খায়।
সবাই কি প্রতিযোগিতায় প্রথম হয়?
এ সত্যটুকু মেনে নিতেই হয় একসময়।
হায় কতশত স্বপ্ন তাদের ঘিরে
বাজি ধরেছিল যারা সর্বস্ব দিয়ে
এক অনাহুত কষ্টরা যেন কুড়েকুড়ে খায়।
থেমে যাওয়া পথে কিছু যেন
সবসময় উল্টোদিকে ডেকে যায়।
টেনে ধরতে চায় কি পেছন পানে?
প্রতিযোগিতায় প্রথম হয়েও
লম্বা দৌড়ের শেষে একটু জিরিয়ে
কিছু কি খুঁজে ফিরি সেই অতীতে?
হায় অতীত তোমাকে ভুলে যেতে
কতই না চেষ্টা চলে প্রানপণ
কিন্তু ওইযে আমার ভুলোমন
বারবার এসে হানা দেয় বর্তমান
আদিম সময় আদিম অনুভূতি
অজানা শংকায়- কি যেন হারিয়ে ফেলি।
তাইতো আদিম আর যা কিছু অতীতের
সদম্ভে ঝেড়ে ফেলা অবান্তর আবেগের।
ভবিষ্যত উজ্জ্বল সফলতার গান গায়
কতদূর এগোলে কিছুই আর না পিছু ধায়।
#কবিতা