Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

ক্লান্তি দিনের খুব খেয়ালে
ভাবনারা সব নিত্য খেলে
খুব সকালে উঠতে গিয়ে
ঘুমেরা কই যায় হারিয়ে
সকাল শুরুর সময়টাতে
করনীয়ের সন্নিপাতে
হয়ে উঠি অগোছালো
জীবনটাই যে খুব ধাধালো।
কোনটা রেখে কোনটা যে ভাই
করে যাচ্ছি হিসেব ছাড়াই
কোনটা প্রানে পুলক জাগায়
কোন কথাটা হৃদয় দোলায়।
কোনটা যে ভাই মঙ্গল ডাকে
কোনটায় শনি আঁকে বাঁকে।
আঁকড়ে নেব কোনটা বেছে
ফেলে দিব কোনবা মিছে।
ভাবনাদের দ্বন্দ্বে পড়ে
অন্তরাত্নাও নড়ে চড়ে।
আর কতদিন এমনতর
চলব আমি জীবনভর।
বেখায়ালে চলে ফিরে
স্বস্তিরা সব ফিড়ে নীড়ে।
খুব নিয়মের বেড়াজালে
ছন্দরা সব হারিয়ে গেলে
হাতড়ে খুঁজি মরি তোমায়
অনিয়মে প্রানটা উড়ায়।
খেয়াল খুশির জীবন যাপন
সৃষ্টিসুখে তোলে কাঁপন।
#ছন্দকবিতা #কবিতা
৪ মার্চ, ২০২১