Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

নীলা চকলেট ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। এছাড়াও ও ভালোবাসে বার্গার, পিজ্জা, খিচুড়ি, বিরিয়ানি, পোলাও-মুরগির রোস্ট। ও জানে ওর এসব খাবারে লোভ আছে।
নীলার একা থাকতে ভীষণ ভয় করে। অন্ধকার ঘরে একা থাকার কথা চিন্তা করতেই ওর বুকটা দুরুদুরু করে। এছাড়াও ওর ভয় আছে মা-বাবা, টিচারের বকা খাওয়ার। সবাই যখন ওকে বকে ওর মনে হয় কেনো সবাই এতো বকাবকি করে, একটু বুঝিয়ে বললেই তো হয়।
নীলার মনে আছে একবার মা অনেক বকেছে, মেরেছেও; এরপর ও যখন খাওয়া দাওয়া বাদ দিয়েছিলো মা ওকে রেস্টুরেন্টে নিয়ে ওর পছন্দের বার্গার খাইয়েছিলো। এছাড়াও ওর বাবা একদিন ওকে দুষ্টুমি করার জন্য অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছিলো। অনেকক্ষণ পরে অনেক কান্না করার পর মা এসে দরজা খুলেছিলো। এর কিছুদিন পর বাবা ওকে দোকানে নিয়ে গিয়ে মিষ্টি কিনে খাইয়েছিলো এবং সরি বলেছিলো। নীলা যখন ভালো থাকে, দুষ্টুমি করেনা, স্কুলে ভালো রেজাল্ট করে তখন মা-বাবা খুব খুশি হয়। যখনই স্কুলের পড়া শেষ করেনা, দুষ্টুমি করে তখনই মা-বাবা ভীষণ রেগে যায়। কিন্তু মা-বাবা কেনো বোঝেনা যখন ও দুষ্টুমি করে তখনই ওর বেশী ভালো লাগে। মা-বাবার কথামতো ভালো মেয়ে সেজে থাকতে মোটেও ভালো লাগেনা।
নীলা একটু বড় হয়েছে এক কোচিং সেন্টারে যায়। সেখানে একবার ও দেখে একটা খুব কিউট এক ছেলে দুষ্টুমি করেছে বলে টিচার ওকে অনেক পিটিয়েছিলো। পিটানির পর টিচার ঘেমে নেয়ে ওই ছেলেকে জিজ্ঞেস করেছিলো যে সে মিষ্টি খাবে কিনা? পিটানির ব্যাথা ভুলে ছেলেটি হেসে হ্যাঁ বলেছিলো। এরপর নীলার মনে হয় টিচারের এতো পিটানি দেওয়া একে তো মোটেও ঠিক ছিলোনা তার উপর পরে মিষ্টির লোভ দেখানো তো ভীষণ রকমের অপমানজনক। নীলা তখনই ঠিক করে যারা মারধর, বকাঝকা করবে আবার একই সাথে লোভ দেখাবে তারা মোটেও সুবিধার না। যাকিছু হোক না কেনো নীলা সব সময় চিন্তা করে কেউ ওকে ভয় দেখাচ্ছে কিনা। এরপর আবার যাচাই করে কেউ কোন লোভ দেখাচ্ছে কিনা। যখন ওর মনে হয় কেউ ভয় বা লোভ এসবের কিছুই দেখাচ্ছে না তখন সে বিষয়টা বিবেচনা করে করার জন্য।
নীলা বড় হয়ে গেছে। নীলা বোঝে মানুষ সব সময় ভয়-লোভ দেখিয়েই সবকিছু করতে চায় কারন পদ্ধতিটা সহজ আর ও নিজেও অনেক সময় এই পদ্ধতি ব্যবহার করেছে অন্যদের উপর। এখন নীলা যেমন চেক করে কেউ ভয় বা লোভ দেখাচ্ছে কিনা একইসাথে সে চেক করে কোন রকমের ভয়ে কিংবা লোভের বশুবর্তী হয়ে সে কোন কিছু করছে কিনা। কোন কিছু করার সময় কিংবা চিন্তা করার সময় যখন সে এই দুটো ব্যাপার চেক করে নেয় তখন সবকিছু খুব সুন্দর হয়ে ওঠে।