দেহ ব্যাবসায়ী

কারো ঘরের গৃহিণী আমি নই 

পয়সা যে দেয়- তার সাথে শুই 

গৃহিণীরা? তা বেশ গর্ব নিয়ে চলে। 

চড়া দামে কেউ কিনে নেয় বলে?!

আমার নাহয় দৈনিক কিংবা-

ঘণ্টায় ও মাসভিত্তিক চুক্তি!

গৃহিণীরা তো সেই খাঁচার পাখি 

কোথায় বা তাদের মুক্তি?!

টাকা নিয়েও তো ভালোবাসি আমি 

আবদার মেটাই যার যত পাগলামি।

বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়েও কি- 

সকলের ভাগ্যে ভালোবাসা মেলে?

তাই যদি হয়? চড়া দাম হেঁকে 

লোকেরা কেনো gigolo নিয়ে খেলে?!

নর-নারীর মনের গোপন ক্ষুধা 

মিটাতে খুঁজে তারা অমৃত সুধা 

ভালোবাসা যদি না পাও কোথাও

এইখানে এসে দেহটা জুড়াও!

দেহবিক্রি প্রকাশ্যে নিন্দিত বলে

ঘৃণা করো যারা সদলবলে 

ভালবাসতে পারোনা বলেই কি-

কুঁকড়ে যাও কিছু হারানোর ভয়ে?

ভালোবাসার প্রতিজ্ঞা নিয়ে,

ব্যবসায় নেমেছি মানি

সকল মানুষ সমান নয় 

সে তিক্ত সত্যটুকুও জানি।

কারো ভরা জল উপচে পড়ে যায়;

কারওবা খাঁ খাঁ করা ধু ধু প্রান্তর 

এক ফোটা জল পড়ার সাথেই 

শুকিয়ে উবে যায় হাওয়ায়।

নারী-পুরুষের এ হাহাকার ধ্বনি 

নিশিদিন প্রেমেতে ধাওয়ায়!

চারপাশে যেখানে কেবলই বিষাদ 

হাতে নিয়ে ভালোবাসার প্রসাদ 

সহাস্যে আগ বাড়িয়ে থামি । 

তোমাদেরকেই উদ্ধার করতে-

দেখতো কতটা নিচেতে নামি!

সাধুবাবা আর যত সুফি দরবেশ 

ভালোবাসার কথা তা বলে বেশ! 

দৈহিক ভালোবাসার বেলাতে কেবল

উগরে দেয় তারা যত বিদ্বেষ!

পাগলাঘোড়ার লাগাম কে ধরে বলো?

অসময়ে সবাই কোথায় নিরুদ্দেশ?!

tamziadmin
tamziadmin
Articles: 150