ভাবী বড়ই প্রেমের কাঙ্গাল

প্রবাসী দুই ভাবীর মধ্যে কথোপকথনঃ

ভাবী১ঃ জানেন ভাবী এ পর্যন্ত যত মানুষের সাথে মিশেছি কারো সাথে মিশতেই ভালো লাগেনা।

ভাবী২ঃ ও তাই নাকি ভাবী! সেদিন এক ভাবী বলছিলেন যে তার নাকি গুটিকয়েক ভাবী ছাড়া কারো সাথে মিশতে ভালো লাগেনা! কিন্তু ভালো লাগা তো এক তরফা হয়না! এই ধরেন তার যাদের সাথে মিশতে ভালো লাগে, তাদের হয়তো তাকে ভালো লাগেনা! মেশার জন্যই কেবল মেশে!

ভাবী১ঃ সেই ভাবী, এইটাই সমস্যা!

ভাবী২ঃ সমস্যা কিসের ভাবী, এতো ভালো লাগতে হবে কেনো? মেশার জন্য মিশলেই তো হয়, এতো আম পিরীতির দরকারই বা কি?! এই ধরেন আমার কিন্তু অনেকের সাথে মিশতে ভালো লেগেছে, সেক্ষেত্রে মাঝেমধ্যে মনে হয়- হয়তো আমারই চরিত্র খারাপ, তা নাহলে এতো মানুষের সাথে প্রেম পিরীতির সম্পর্ক থাকবে কেনো!

tamziadmin
tamziadmin
Articles: 91