Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

মাঝেমধ্যে অন্যদের পাদের গন্ধে যখন দম বন্ধ হওয়ার যোগাড়, তখন মনে হয় সবাইকে জানিয়ে দিই এই অপকর্মের দায় আমার নয়! অনেকের মধ্যে থাকলে প্রায় এরকম মনে হয়েছে। মনে মনে ভেবেছি মানুষ হয়তো ভাবছে কাজটা আমিই করেছি! কি লজ্জার ব্যাপার সেপার! কিন্তু অন্যের দিকে আঙ্গুল তুলেও তো লাভ নেই, কে পাদ দিলো তার প্রমাণ কি করে দিবো?! সবাই যেখানে পাদে সেখানে যেচে পড়ে সাফাই গাওয়ার কোন মানে হয় না! বোকামির পর্যায়েই পড়ে! অবশ্য আমার বাসা থেকে শিক্ষাটা ছিলো অন্যরকম। পাদ দেয়া লজ্জার কিছু না এরকমই শিখেছি। পাদ দেওয়ার পর জিজ্ঞেস করলে নির্দিধায় বলে দিয়েছি। আমার কারনে অন্য কাউকে পাদ দেয়ার অপবাদ দিলে বুক ফুলিয়ে স্বীকার করেছি যে, আমিই সেই কাজটা করেছি!
এই পাদ দেয়ার ঘটনা একটা analogy মাত্র। পাদ নিয়ে লিখেছি বলে ছোট্ট ক্ষেত্রেই চিন্তাকে আটকে রাখলে ভুল হবে। গ্যাস নির্গমন নিয়ে একটা লিখা লিখেছি এরপর কিছু মানুষ সেই নিয়ে আলাপ জুড়ে দেয়। তাদের নিজেদেরও একই সমস্যা আছে সেটা অনেকে জানান দিলেন। এক ভরা আসরে একজন সাহস করে বলে উঠলেন তার ইলিশ মাছে গ্যাস হয়। তখন আমিও মফিজের মতো স্বীকার করলাম- ‘আমি হইলাম মফিজ, ভাড়া হইছে তিরিশ আর আঙ্গুরে আমার গ্যাস হয়’! তখন ভাবলাম আহারে মানুষের ভাবনা পাদেই আটকে গেলো! অনেকটা যেনো আটকে থাকা পাদের মতোই মানুষদের চিন্তা ভাবনা ছোট্ট কিছুতে আটকে যেতে পারে! সাধু সাবধান!