Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

মাঝে মাঝে অসময়ে যখন গ্যাস নির্গত হয়ে যায় তখন মনে মনে একটাই প্রার্থনা থাকে যেনো তাতে কোন গন্ধ না থাকে ও শব্দ না হয়। ছোটবেলা থেকে ব্যাপারটা প্রাকটিস করেও মাঝে মাঝে মনে হয় ব্যাপারটা রপ্ত করতে পারিনি। যেমন শব্দহীন, গন্ধহীন পাদ চাই সেই কোয়ালিটিতে পৌছতে পারিনা সব সময়। এরকম প্রায়ই হয় নির্গত হচ্ছে অবিরাম সেই সময় মনে আসে ছোট্ট বাচ্চার মুখে যেমন বুলি ফোটে তেমনি আমার পশ্চাতদেশেও একটা নতুন কণ্ঠ তৈরি হচ্ছে; যেকোন সময় হয়তো কথা বলে উঠবে! যে ভাষায় আমি বুঝতে পারি!! অবিরাম পাদের শব্দে যখন বিব্রত হয়ে পড়ি ঠিক সে সময়ই এইসব গভীর ভাবনায় ডুবে যাই! কি অদ্ভুত আমাদের মন!! অনেক সময় এমন হয়েছে ভিড়ের সারিতে অন্যের পশ্চাৎদেশ বরাবর বসেছি কিংবা আমার পশ্চাৎদেশ বরাবর কেউ বসেছে এমন পরিস্থিতিতে যখন চেয়েছি যেনো পচা গন্ধের কিছু না বের হয়ে সুগন্ধি কিছু বের হয় ঠিক তখনি বিকট গন্ধে ভরে গিয়েছে চারপাশ! এতদিনের অভিজ্ঞতায় বুঝেছি এইসব gut এর জিনিসে কোন ভরসা নেই, সব জায়গায় ছেড়ে দেওয়া যায় না তাই আস্তে চেপে গিয়ে ফাঁকা কোন জায়গা খুঁজে ছেড়ে দিই। gut এর মাল ছেড়ে দিতেই হবে তৎক্ষণাৎ কিংবা খানিক পরে হলেও। সব সময় চেপে গেলে ফুলে ফেঁপে বেলুন হয়ে আকাশে উড়াল দিতে হবে! তাই gut feelings কে অবজ্ঞা করতে নেই, সাধুগণ ঠিকই বলে গেছেন।