Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

জানতে পারলাম শেখের বউয়ের বিকিনি পরে সমুদ্র স্নানের শখ বলে আরব শেখ আস্ত এক দ্বীপই কিনে ফেলেছে! সেই গরম খবর পড়ে চক্ষু তো আমার চড়াক গাছ! কি করলাম জীবনে?! সমুদ্র স্নান করার সময় বিকিনি পরার খায়েশ তো আমারও হয় একটু আধটু, কিন্তু দীর্ঘদিনের সংস্কার কাটিয়ে সেটা আর করা হয়ে উঠেনি। এক্সট্রা খায়েশ পেশ করে যে এতো কিছু আদায় করে নেওয়া যায় তাইই তো মাথায় আসেনি কখনো?! কিন্তু ততদিনে অনেক দেরী হয়ে গিয়েছে; পাবলিকের সাথে ভীড়ের মধ্যে সমুদ্র স্নান করে ফেলেছি বহুবার। সমুদ্র স্নানে যেতে পেরেই যেরকম যারপরনাই খুশি হয়েছিলাম সেটা তো বোকামি ছিলো! এখন তো নতুন করে আর বলা যায় না আমি ভিড়ের মধ্যে সমুদ্রে স্নানে যাবোনা, প্রাইভেট সি-বীচ লাগবে!