অগ্নিকাণ্ড

মায়ায় জড়ানো ভালোবাসার কত শত কবিতা

হৃদয়ের ক্যানভাসে ছুঁয়েছি স্বপ্ন ধ্রুব আনমনে

গহীন কূপের অতল জলে ভাসা জবাফুলে

বীর দর্পে দিয়েছি পুজো তোমারই পায়ে।

সে অর্ঘ্য তুমি অবহেলায় মাড়িয়ে গেলে?! 

প্রাপ্তির নেশা পেয়ে বসেছিলো আমায়।।

বিশ্ব সংসারের সিংহাসন তো তারই-

ভালোবাসার বিজয়ী মুকুট যার করতলে।

কোনরকম বিবেচনা না করেই-

নির্দয়ের মতোন তা প্রত্যাখ্যান করে দিলে?

নিবেদিত প্রেম ব্যার্থ হয়ে ফিরেছে যখন-

মেনে নিতে কষ্ট হয়েছে ভীষণ।

আজও সেই ব্যাথায় নীলবর্ণ আমি! 

নীলকণ্ঠ হয়েছিলো বিষের যাতনায় মহাদেবও। 

এ ধরা জেগে উঠেছিলো-

শিব-শক্তির সম্মিলনের যুগল নৃত্যে।

সে শক্তি তুমিও তো হতে পারতে!

কেমন নিথর হয়ে পড়ে রয়েছি- 

খোঁজ পাইনি কুন্ডলীনি শক্তির, ঊর্ধ্বগামী পথের!  

শুনেছি বিশ্বাস নিয়ে কড়া নাড়লে- 

অমরাবতীর সব কয়টি দরজা খুলে যায়।।

বিশ্বাসে তো কোন কমতি ছিলোনা!

কিংবা প্রাণপাত করা চেষ্টা তদবিরের! 

লাজ শরম ভুলে, কত নানান বাহানায়

ভালো লাগার কথা; বলেছিতো তোমায়।  

ভক্তি-অনুরাগ নিয়ে অন্ধ বাসনায়

অর্পন করেছিলাম আমার সর্বসত্তা।

ভালোবাসি সেতো বলেই দিয়েছি।

আনত প্রার্থনায় কেঁপে উঠেছে সমস্ত সৃষ্টিতত্ত্ব। 

ভালোবেসে যদি কাছে যেতে পারিনি

তবে নাহয় জ্বলুনি হয়েই ফিরে আসবো?! 

#কবিতা ১৪/০৫/২০২৬

tamziadmin
tamziadmin
Articles: 121