Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

পূর্ব থেকে পশ্চিমের পথের যাত্রী,
আমার সেই একই জায়গায় বাস!
পলল জমিন- তোমার আমি ধাত্রী;
প্রতিদিন ভোরে সূর্যোদয়ের আস।
আকাশজুড়ে আলোকের বিচ্ছুরণ;
সূদূর পথে চলছো তুমি সম্মোহন!
পশ্চিমেই এখন তোমার ঠিকানা,
চলছো যে পথ, নাম তার অজানা।
তোমার জীবন চলার যখন শুরু;
বিদীর্ণকরা ব্যাথায়, বুকটা দুরু দুরু!
চলছো তুমি নিত্য পথে পথে-
হচ্ছে মিলন মতের সাথে মতে।
আশায় তোমার ফেরার প্রহর গুনি।
বিরহ ব্যাথায় মরছি আমি ধুঁকে!
কান পেতে রই আওয়াজ যখন শুনি;
প্রার্থনাতে রেখেছি তোমায় সুখে।
তোমার যখন ফিরতেও লাগে ভয়
মনে আসে নানান রকম সংশয়!
জীর্ণ আমি যাপনে হীন দীন-
দেখা হওয়ার আশা যে খুব ক্ষীণ!
ফেরার কথা আসছে কেনো এখন?
ছিন্ন কি আর হয়, আত্মার যে বাঁধন?!
তোমার চলার এখনও হয়নি শেষ;
দিন শুরু হয়, ধরে নিত্যনতুন বেশ।
নদী-সাগরের মোহনাতে যে পতন;
মহাসাগরের গভীরতায় হয় উত্থান।
#কবিতা ২১-১১-২০২৫
উৎসর্গঃ প্রিয় প্রভুদাকে ( Pravu Mazumdar: Indian philosopher)