Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

তুমি পরিবর্তন চাওনি,চাইলেই কি তা হয়?
প্রেমে পড়লে মানুষের সব বদলে যায়!
যে ভরা প্রেমের বানে সব ভেসে না যায়-
দুকূল ভাসিয়ে নিয়ে না যায়,
সে আবার প্রেম কি করে হয়?!
জাত-পাত, কুল-মান যেখানে বড় হয়ে দাঁড়ায়;
নিজেকে হারানোর ভয় যদি চলেই না যায়?-
পিতলের দেহ পুড়ে পুড়ে যদি অঙ্গারই না হয়?
তাকে কি করে প্রেম বলে? তুমিই বলো আমায়?
প্রেম তো রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়ারই মতো
পারস্পরিক সম্পর্কে এসে যদি বদলই না হয়
সে তো প্রেম নয়, সে কেবল একে অপরকে
বদলানোর বিরামহীন এক শান্তি হরণকারি যুদ্ধ।
তুমি পরিবর্তন না চেয়ে অন্যকে বদলাতে চাও
এও কি কখনও প্রেম হয়? সত্যি করে বলো তো?
নিজের ভেতরের যুদ্ধ যে জয় করেনি
তার মুখে তো প্রেমের বাণী বেমানান
প্রেম তো নিতান্তই দেনা-পাওনার হালখাতা নয়?!
দাতার দিতে পারার ক্ষমতা, গ্রহীতার গ্রহনযোগ্যতা।
খেয়ালের ছলে নিছক আদান-প্রদান তো এ নয়?
প্রেম মানে তো গেরস্তের গৃহস্থালি হিসেব-নিকেশ নয়
ধনের মানের পদের হিসাবে ভাগ-বাটোয়ারা হবে!
প্রেম মানে তো কাঙ্গালভোজও নয়,
ধনাঢ্য ব্যক্তি কাঙ্গাল ডেকে খাওয়াবে।
প্রেমিক কাঙ্গালের অভাব নেই কোথাও কখনো
তৃষ্ণা নিবারণকরী স্রোতধারা নিয়ে বয়ে চলে বুড়িগঙ্গা
মরুর ভিখারি সব শুষে নেয়, নাহয় চলে দূষণ।
প্রেমের নামে যুগে যুগে আর কতই চলবে শোষণ
বদলই যদি নিতে না পারো, তবে বদলাবে কি করে?
ভাসতেই যদি না শেখো, ভাসাবে কি আর কারে?
তার থেকে বরং ঘটক পাখি ভাইয়ের শরণাপন্ন হও
কিংবা ম্যারেজ মিডিয়ার প্রোফাইল ঘেঁটে খুঁজে নাও?!
সাগর কিংবা মহাসাগরের গভীরতায় ডুবে না মরে
ঘটা ভরা জলেই নাহয় তোমার জন্মের তৃষ্ণা মেটাও।
#কবিতা 25-12-2025