আগুনের ভেলকি

পরতের পর পরত দিয়ে ঢাকা,

তোমার স্নিগ্ধ সুরভীত আলো;

তোমায় চিনবো কি করে বলো?

অতি নিকটে তবুও তোমাতে –

আমাতে যোজন যোজন তফাৎ !

সবখানে তোমার পদচারণা সত্বেও-

সমস্ত অস্তিত্ব নিয়ে যেনো তুমি অধরা।

মায়ার আঁচল যখন সরে গেলো

সেই মোহময় বর্নীল আলোকচ্ছটায় 

আমার বহুদিনের তপস্যা ভাঙলো।

তোমার কোমল নাজুক আভায়-

সর্বজয়ীর অহংকার পেয়ে বসলো!

নিজেকে দেবতার আসনে বসিয়ে-  

তোমাকেই করে নিলাম কৃপা প্রার্থী!

দম্ভভরে পায়ে ঠেলে আরতীর থালা, 

তুলে নিলাম হিরে ভেবে কাঁচের মালা।

ভুল করেছিলাম আমি, সব ভুলে বসে-

বহুমুল্যে তপ্ত আগুন কিনেছি আবেশে।

বিনা সাধনায় পাওয়া আলো মৃল্যহীন,

আলো যে ছড়ায় তাকেই করি ক্রূশবিদ্ধ ।

পিচাশী-পাতকেরা আলোর কথা বলে,  

প্রলোভন দেখিয়ে চড়া দাম হাকে –

যে যত দাম হাকে সেই হয় কাক্ষিত!

আলোর পিপাসুরা সব ঝাঁপ দিয়ে মরে।

দেবীর মর্যাদায় যে পূজো পেয়ে এসেছে-  

সেই হয়েছে আগুনের জ্বালানি কাঠ ।

tamziadmin
tamziadmin
Articles: 91